সংক্ষিপ্ত(ছোটো) প্রশ্ন উত্তর ।
আইন, স্বাধীনতা, সাম্য ও ন্যায় বিচার (Law, Liberty, Equality and Justice)
**অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:-
১। “আইন হল শ্রেষ্ঠ ব্যক্তির নির্দেশ”, উক্তিটি কার?উত্তর : বোদা।
২। সাম্যের জন্য আবেগ স্বাধীনতার আশাকে নির্মূল করে’—উক্তিটি কার?
উত্তর ‘সাম্যের জন্য আবেগ স্বাধীনতার আশাকে নির্মূল করে’—বলেছেন লর্ড অ্যাক্টন।
৩। সাম্য একটি পরিবর্তনশীল ধারণা’ উক্তিটি কার?উত্তর ‘সাম্য একটি পরিবর্তনশীল ধারণা’- বলেছেন কার্ল মার্কস।
৪। “সাম্য ছাড়া স্বাধীনতার অস্তিত্বই সম্ভব নয়”-কে বলেছেন?উত্তর : “সাম্য ছাড়া স্বাধীনতার অস্তিত্বই সম্ভব নয়”—একথা বলেছেন রুশাে।
৫। “রাষ্ট্রের সার্বভৌম কর্তৃত্ব দ্বারা প্রযুক্ত মানুষের বাহ্যিক আচার-আচরণনিয়ন্ত্রণকারী সাধারণ নিয়মগুলি হল আইন”-কার উক্তি ?
উত্তর : “রাষ্ট্রের সার্বভৌম কর্তৃত্ব দ্বারা প্রযুক্ত মানুষের বাহ্যিক আচার-আচরণনিয়ন্ত্রণকারী সাধারণ নিয়মগুলি হল আইন” বলেছেন হল্যান্ড।
৬। “সামাজিক প্রথা ও রীতিনীতিই আইনের রূপ লাভ করে”—উক্তিটি কার ?
উত্তর : “সামাজিক প্রথা ও রীতিনীতিই আইনের রূপ লাভ করে”-উক্তিটি হল হেনরি মেইনের।
৭। “আইন সার্বভৌমের আদেশ”—একথা বলেছেন কে ?
উত্তর : “আইন সার্বভৌমের আদেশ”—একথা বলেছেন অস্টিন।
৮। “মানুষের যুক্তিহীন শক্তি ও মদমত্ততা আন্তর্জাতিক আইনের বাস্তব রূপায়ণে প্রধান বাধা”কার উক্তি ?
উত্তর “মানুষের যুক্তিহীন শক্তি ও মদমত্ততা আন্তর্জাতিক আইনের বাস্তব রূপায়ণে প্রধান বাধা’—একথা বলেছেন রাসেল।
৯। “সাধারণ ইচ্ছা জনগণের কল্যাণকামী ইচ্ছার সমষ্টি এবং সমাজ সার্বভৌম ক্ষমতার অধিকারী”—এই অভিমত কার ?
উত্তর “সাধারণ ইচ্ছা জনগণের কল্যাণকামী ইচ্ছার সমষ্টি এবং সমাজ সার্বভৌম ক্ষমতার অধিকারী”—এই উক্তিটি করেছেন রুশাে।
১০। “কেবল রাষ্ট্রের দ্বারা স্বীকৃত, ঘােষিত ও প্রযুক্ত হলেই আইন হয় না’—উক্তিটি কার ?উত্তর : আর্নেস্ট বার্কার বলেছেন—“কেবল রাষ্ট্রের দ্বারা স্বীকৃত, ঘােষিত ও প্রযুক্ত হলেই আইন হয় না।
”১১। ‘Utopia’ গ্রন্থটির লেখক কে?
উত্তর : টমাস মুর হলেন ‘Utopia’ গ্রন্থটির লেখক।
১২। ‘On Liberty’ গ্রন্থটির লেখক কে ?
উত্তর : জন স্টুয়ার্ট মিল হলেন ‘On Liberty’ গ্রন্থের লেখক।
১৩। “স্বাধীনতা ও সাম্য পরস্পর বিরােধী”- কার উক্তি?
উত্তর : “স্বাধীনতা ও সাম্য পরস্পর বিরােধী”- এই অভিমতটি হল লর্ড অ্যাক্টন ও আলেক্সির।
১৪। “আইন হল সমাজে প্রতিপত্তিশালী শ্রেণির ইচ্ছার প্রকাশ”-উক্তিটি কার?
উত্তর : মার্কস ও এঙ্গেলস বলেছেন-“আইন হল সমাজে প্রতিক্তিশালী শ্রেণির ইচ্ছার প্রকাশ।
১৫। আইনের উৎস সাধারণত কয়টি?
উত্তর : আইনের উৎস সাধারণত ৬টি।
১৬। “আইন হল সমাজের প্রচলিত চিন্তাধারা ও অভ্যাসের সেই অংশ মা সুস্পষ্ট বিধিতে পরিণত”—এই অভিমতটি কার?
উত্তর : “আইন হল সমাজের প্রচলিত চিন্তাধারা ও অভ্যাসের সেই অংশ যা সুস্পষ্ট বিধিতে পরিণত”—এই উক্তিটি করেছেন উড্রো উইলসন।
১৭। ‘রিপাবলিক’ গ্রন্থের লেখক কে?উত্তর : ‘রিপাবলিক’ গ্রন্থের লেখক হলেন প্লেটো।
১৮। ‘স্বাধীনতা বলতে এক বিশেষ পরিবেশকে বােঝায়’—একথা বলেছেন কে?
উত্তর : ‘স্বাধীনতা বলতে এক বিশেষ পরিবেশকে বােঝায়’—একথা বলেছেন অধ্যাপক ল্যাস্কি।
১৯। স্বাধীনতার শর্ত কী ?উত্তর আইন হল স্বাধীনতার শর্ত।
২০। আইনের উৎস কী?
উত্তর : আইনের উৎস হল ন্যায়বিচার।
২১। মানুষের কেবলমাত্র বহির্জীবনের আচার- আচরণকে নিয়ন্ত্রণ করে কে ?
উত্তর : আইন মানুষের কেবলমাত্র বহির্জীবনের আচার-আচরণকে নিয়ন্ত্রণ করে।
২২। ‘আইনের মধ্যে বৈধতা এবং নৈতিক মূল্য উভয়ই থাকা দরকার’—একথা বলেছেন কে ?
উত্তর : অধ্যাপক বার্কার বলেছেন, ‘আইনের মধ্যে বৈধতা এবং নৈতিক মূল্য উভয়ই থাকা দরকার।
’২৩। ‘গণতন্ত্র’ কথাটি সংবিধানের কোথায় স্থান পেয়েছে ?
উত্তর : ‘গণতন্ত্র’ কথাটি সংবিধানের প্রস্তাবনায় স্থান পেয়েছে।
২৪। “স্বাধীনতার মতাে অন্য কোনাে ধারণা এত বিচিত্র তাৎপর্য বহন করেনি এবং মানবমনে এত বিচিত্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেনি’—উক্তিটি কার ?উত্তর : “স্বাধীনতার মতাে অন্য কোনাে ধারণা এত বিচিত্র তাৎপর্য বহন করেনি এবং মানবমনে এত বিচিত্র প্রতিক্রিয়ারও সৃষ্টি করেনি, একথা বলেছেন ফরাসি দার্শনিক মন্টেস্কু।
২৫। “রাষ্ট্রের স্বাধীনতা কখনােই প্রত্যেকের অবাধ স্বাধীনতা হতে পারে না; তা হল সব সময় সকলের জন্য শর্তসাপেক্ষ স্বাধীনতা”—একথা বলেছেন কে?
উত্তর:- “রাষ্ট্রের স্বাধীনতা কখনােই প্রত্যেকের অবাধ স্বাধীনতা হতে পারে না; তা হল সব সময় সকলের জন্য শর্তসাপেক্ষ স্বাধীনতা”—একথা বলেছেন অধ্যাপক বার্কার।
২৬। “মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করলেও সে আজ সর্বত্রই শৃঙ্খলাবদ্ধ”—একথা বলেছে কে?উত্তর:- “মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করলেও সে আজ সর্বত্রই শৃঙ্খলাবদ্ধ”—একথা বলেছেন বুশাে।
২৭। “অর্থনৈতিক স্বাধীনতা না থাকলে মানুষের কাছে অন্যান্য স্বাধীনতা অর্থহীন হয়ে দাঁড়ায়”—এই অভিমত কাদের ?
উত্তর:-“অর্থনৈতিক স্বাধীনতা না থাকলে মানুষের কাছে অন্যান্য স্বাধীনতা অর্থহীন হয়ে দাঁড়ায়”—এই অভিমত ব্যক্ত করেছেন মার্কসবাদী দার্শনিকগণ।
২৮। “শােষক ও শােষিত এবং ভুরিভােজী ও ক্ষুধার্তদের মধ্যে সাম্যকে আমরা কখনােই স্বীকার করি না”—উক্তিটি কার?
উত্তর : “শােষক ও শােষিত এবং ভুরিভােজী ও ক্ষুধার্তদের মধ্যে সাম্যকে আমরা কখনােই স্বীকার করি না”—এই উক্তিটি করেছেন লেনিন।
২৯। “A Grammar of Politics” গ্রন্থের লেখক কে?
উত্তর:- “A Grammar of Politics” গ্রন্থের লেখক হলেন অধ্যাপক ল্যাস্কি।
৩০। “অর্থনৈতিক সাম্য না থাকলে রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন হয়ে দাঁড়ায়”—একথা বলেছেন কে?
উত্তর : “অর্থনৈতিক সাম্য না থাকলে রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন হয়ে দাঁড়ায়”—একথা বলেছেন ল্যাস্কি।
৩১। “Principles of Social and Political Theory” গ্রন্থটির লেখক কে ?
উত্তর : “Principles of Social and Political Theory’গ্রন্থটির লেখক হলেন আর্নেস্ট বার্কার।
৩২। “জাস্টিস” (Justice) শব্দটি কোন্ শব্দ থেকে হয় ?
উত্তর:- “জাস্টিস” শব্দটির উৎপত্তি হয় লাতিন শব্দ ‘জাস্টা’ (Justus) ও ‘জাস্টিটিয়া’ (Justitia) থেকে।