আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের গাণিতিক বিশ্লেষণ...
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তৈরি করার পূর্বে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি তা জানা দরকার। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের গুণফলকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলে। অর্থাৎ, আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে প্রস্থ দ্বারা গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যায়। অতএব, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র লিখলে দাঁড়ায়,
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ) বর্গ একক।

আয়তক্ষেত্রের দৈর্ঘ্য a একক, প্রস্থ b একক এবং ক্ষেত্রফল A বর্গ একক হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হবে,
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ) বর্গ একক
অর্থাৎ, A= ab বর্গ একক।
একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ব্যবহার করে যেকোনো একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা যায়।
উদাহরণ ১
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৩৫ সেমি ও প্রস্থ ১২ সেমি হলে ক্ষেত্রফল কত?
সমাধানঃ মনে করি, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য a = ৩৫ সেমি এবং প্রস্থ b = ১২ সেমি।
এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ব্যবহার করে পাওয়া যায়= (a×b) বর্গ সেমি
=( 35×12) বর্গ সেমি
= 420 বর্গ সেমি
উপরেেের বর্গক্ষেত্রের 4 বাহুই সমাাানবর্গক্ষেত্রের ক্ষেত্রফল =( বাহু×বাহু) বর্গ একক
বর্গক্ষেত্রের পরিসীমা = (4×বাহু)একক